Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Jharkhand

2 years ago

Jharkhand : ঝাড়খণ্ডে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে শিশু-সহ মৃত ৩, আহত ৪

car-truck collision in Jharkhand
car-truck collision in Jharkhand

 

রামগড়, ১০ জানুয়ারি  : ঝাড়খণ্ডে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। ঝাড়খণ্ডের রামগড় জেলায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে বুধবার এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় একটি দু'বছরের শিশু সহ তিনজনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৪। বুধবার সকালে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে রাজরাপ্পা চিতারপুরের কাছে জাতীয় সড়ক ২৩-এ ভোররাত সাড়ে ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি ১০ জন যাত্রী নিয়ে আসছিল, আচমকাই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।

রাজরাপ্পা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় কুমার নায়েক জানিয়েছেন, এক মহিলা ও তাঁর দু'বছর বয়সি শিশু পুত্রের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্য একজনকে রাঁচির আরআইএমএস-এ নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। নায়েক আরও জানিয়েছেন, আহত ৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, গাড়ির যাত্রীরা রামগড়ের চেতার গ্রাম থেকে গিরিডিহ জেলার পরশনাথ পাহাড়ে বেড়াতে যাচ্ছিলেন। ভোররাতে কুয়াশার কারণে দৃশমানতা কমে যাওয়ায় গাড়িটি ট্রাকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।


You might also like!