Game

3 years ago

TATA IPL 2023 : হারলেই আইপিএল থেকে বিদায়, আজ মরণ বাঁচান ম্যাচে নামছে কলকাতা

Today's Match Between  KKR  vs SH
Today's Match Between KKR vs SH

 

কলকাতা, ৪ মে : আজ কলকাতা নাইট রাইডার্স এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদের। দু'টি দলই অবশ্য দাঁড়িয়ে রয়েছে একই বিন্দুতে। দুই দলেরই পয়েন্ট ৬ পয়েন্ট। তবে হায়দরাবাদের চেয়ে কলকাতা নাইট রাইডার্স রয়েছে আরও খারাপ অবস্থায়। কারণ তারা এক ম্যাচ বেশি খেলেছে। তাদের রান রেট সামান্য ভালো-০.১৪৭, হায়দ্রাবাদের চেয়ে। ৯ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছে কলকাতা। আর তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ ৮ ম্যাচের মধ্যে তিনটি জিতে ৬ পয়েন্ট পেয়ে ৯ নম্বর রয়েছে।নেট রান রেট -০.৫৭৭।

আজকের পর কেকেআরের বাকি পাঁচ ম্যাচ। সব ম্যাচ টানা জিতলে আরও ১০ পয়েন্ট যোগ হয়ে দাঁড়াবে ১৬ পয়েন্ট। সেক্ষেত্রে প্লে অফে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা থাকবে কলকাতার। সেই তুলনায় হায়দরাবাদ ভাল জায়গায়। বাকি ৬ ম্যাচের সবকটি জিতলে প্লে অফে চলেও যেতে পারেন মারক্রামরা। এ হিসাব তো খাতায়-কলমের। বাস্তবের হিসাব বলছে অন্য কথা। একটা ম্যাচ হারলেই প্লে অফের দৌড় থেকে বিদায় নিতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। তাই আজ হায়দ্রাবাদের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ কলকাতার। সুতরাং আজ নাইটদের সামনে অগ্নিপরীক্ষা।


You might also like!