Game

3 years ago

Lokesh Rahul gets injured :রাহুলের চোট, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে চিন্তা বাড়ল ভারতীয় শিবিরে

Lokesh Rahul gets injured
Lokesh Rahul gets injured

 

মুম্বাই, ২ মে : আইপিএলের ফাইনাল ২৮ মে। মাঝে মাত্র কয়েকটা দিন। ৭-১১ জুন লন্ডনের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ভারত। ইতিমধ্যেই দু-দলই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। ভারতীয় স্কোয়াডে আছেন লোকেশ রাহুল। কিন্তু আরসিবির বিরুদ্ধে তার চোট ভারতীয় শিবিরে চিন্তা বাড়াল। আরসিবির বিরুদ্ধে দ্বিতীয় ওভারেই লখনউ শিবিরে ধাক্কা। থাই মাসলে চোট পান লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। দ্বিতীয় ওভারের শেষ বলে অনবদ্য ড্রাইভ আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসির। বাউন্ডারি লাইনে ডাইভ দিয়ে গুরুতর চোট লোকেশ রাহুলের। সঙ্গে সঙ্গে ডাগ আউটের দিকে ইঙ্গিত করেন তাঁর পক্ষে খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাঁর জন্য স্ট্রেচারও আনা হয়। স্ট্রেচারে না উঠলেও কোনওরকমে সাপোর্ট স্টাফের কাঁধে হাত রেখে মাঠ ছাড়েন লোকেশ রাহুল।

লোকেশ রাহুল বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম দুই টেস্টে রান পাননি। শেষ দুই টেস্টে সুযোগ পাননি। তবে আইপিএলে ক্রমশ ছন্দে ফিরছিলেন রাহুল। ইংল্যান্ডের পিচে রাহুলের মতো অভিজ্ঞ ব্যাটারকে খুবই প্রয়োজন। তাঁকে ব্যাক আপ কিপার হিসেবেও রাখা হয়েছে। এমনিতেই ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ারের মতো দুই ক্রিকেটার না থাকায় চাপ বাড়ল ভারতের।

You might also like!