Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Liverpool: বোর্নমাউথকে উড়িয়ে শীর্ষস্থান মজবুত করল লিভারপুল

Liverpool strengthened the top position by beating Bournemouth
Liverpool strengthened the top position by beating Bournemouth

 

লিভারপুল, ২২ জানুয়ারি: ইনজুরি ও জাতীয় দলের খেলার কারণে বেশকিছু খেলোয়াড় ছাড়াই বোর্নমাউথের মাঠে যায় ক্লপের লিভারপুল। তবে সেখানে ঘরের দলকেই অনায়াসে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানটা আরও শক্ত করল অল রেডরা। রবিবার (২১ জানুয়ারি) ভিটালিটি স্টেডিয়ামে বোর্নমাউথকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। জোড়া গোলে করেছেন নুনেজ ও জোতা।

ম্যাচের ৪৯তম মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন দারউইন নুনেজ। এরপর ম্যাচের ৭০ ও ৭৯ মিনিটে জোড়া গোল করেন দিয়োগো জোতা। আর ম্যাচের বাড়ানো সময়ে নিজের দ্বিতীয় গোল করেন নুনেজ। ৪-০ গোলের সহজ জয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল। ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিল টপার লিভারপুল। এক ম্যাচ কম খেলে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪৩। আর ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আর্সেনাল।


You might also like!