Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Delhi air pollution: দিল্লির বাতাস দূষিতই, যমুনার জলে সাদা বিষাক্ত ফেনা ভেসেই বেড়াচ্ছে

Delhi's air is polluted
Delhi's air is polluted

 

নয়াদিল্লি, ২১ নভেম্বর : বিগত কয়েকদিন ধরে রাজধানী দিল্লির বাতাসের গুণগতমান খারাপ থেকে অতি খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। দূষণে দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছেন দিল্লিবাসী। এমতাবস্থায় বৃহস্পতিবার সকালে জাতীয় রাজধানীতে বায়ুদূষণের মাত্রা কিছুটা উন্নতি হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুসারে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দিল্লিতে রেকর্ড করা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৩৭৯, যা 'খুব খারাপ' হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালেও ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল দিল্লির বিভিন্ন প্রান্ত। নওরোজি নগর এলাকা, কালিন্দী কুঞ্জ, জওহরলাল নেহেরু স্টেডিয়াম চত্বর, ইন্ডিয়া গেট, কর্তব্যপথ প্রভৃতি এলাকা ধোঁয়াশার পুরু চাদরে আচ্ছন্ন ছিল। দিল্লির পাশাপাশি এদিন সকালেও ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল উত্তর প্রদেশের আগ্রা, মোরাদাবাদ শহরও। দূষণ তো রয়েছেই, এরইমধ্যে দিল্লিতে যমুনা নদীর জল এখনও বিষাক্ত অবস্থায় রয়েছে। এদিন সকালেও দিল্লির কালিন্দী কুঞ্জে যমুনা নদীতে বিষাক্ত ফেনা ভাসতে দেখা যায়।

You might also like!