Breaking News
 
Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর Rahul Gandhi & Pradip Bhandari | ভারতের অর্থনীতি নিয়ে বিদেশে সরব রাহুল গান্ধী, ‘দেশের সম্মানহানি করছেন’, পাল্টা নিশানা বিজেপির Alice Huang | জেনসেনের প্রেমে চিপের যোগ! চিনে ৭৯ হাজার কোটির ডেটা সেন্টার, অ্যালিসের স্বামীকে ঘিরে রহস্য Fire in Dhaka: ডিসেম্বরে হাসিনার ফেরার বার্তা, তার আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ! একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ

 

Kashmir : সোনমার্গ ও রামবানে ভূমিধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি, গৃহহীন বহু বাসিন্দা

Crack and damages in jammu and kashmirs ramban
Crack and damages in jammu and kashmirs ramban

 

শ্রীনগর, ২০ ফেব্রুয়ারি : জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলার সোনমার্গে ভূমিধসের জেরে ভেঙে পড়ল কয়েকটি বাড়ি। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বাড়ি। সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হননি। রবিবার ঘটনাটি ঘটেছে গান্ডেরবাল জেলার সোনমার্গের গগনগীর এলাকার রেজিনে। ভূমিধসের জেরে গৃহহীন হয়ে পড়েছেন কয়েকটি পরিবারের সদস্যরা।

সোমবার সকালে গগনগীর এলাকার রেজিনে দেখা যায় চারিদিকে শুধুই ধ্বংসলীলা। ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি। এসডিএম জাভিদ আহমেদ রাঠের জানিয়েছেন, ভূমিধসে কয়েকটি বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাণহানি হয়নি। মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অভিযান রাতভর অব্যাহত ছিল এবং এখন আমরা ধ্বংসাবশেষ অপসারণের জন্য তা আবার শুরু করেছি। মানুষজনকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

আবার জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় ভূমিধসের জেরে ১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানেও কেউ হতাহত হননি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ১৩টি বাড়ি ভূমিধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬টি বাড়ি পুরোপুরি ভেঙে গিয়েছে। আমাদের তাঁবু এবং কিছু বাসনপত্র দেওয়া হয়েছে। আমরা সরকারকে অনুরোধ করছি আমাদের কোথাও থাকার ব্যবস্থা করতে। আমরা এখন গৃহহীন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…