Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

IPL 2023 Orange Cap : আইপিএলের প্রথম রাউন্ড শেষে অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ১০-এ যারা

IPL 2023 Orange Cap
IPL 2023 Orange Cap

 

নয়াদিল্লি, ৩ এপ্রিল: আইপিএল চলাকালীন ক্রিকেটপ্রেমীদের চোখ থাকে পয়েন্ট টেবিলের দিকে সেই সঙ্গে চোখ থাকে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের লড়াইয়ের দিকেও। আইপিএলে এক মরসুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটার পান অরেঞ্জ ক্যাপ। আর সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পান পার্পল ক্যাপ।

এবারের আইপিএলে এখন পর্যন্ত ১০টি দলই একটি করে ম্যাচ খেলে নিয়েছে। দেখা যাচ্ছে, কমলা টুপি দখলের লড়াইয়ে এক নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়।

এই প্রতিবেদনে দেখে নিন কোন প্লেয়াররা রয়েছেন এই অরেঞ্জ ক্যাপের দৌড়ে।

১) অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে ৯২ রান করে এক নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়।

২)দুই নম্বরে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের তিলক ভার্মা। তিনি আরসিবির বিরুদ্ধে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।

৩)তিন নম্বরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরাট কোহলি। মুম্বইয়ের বিরুদ্ধে কোহলি ৮২ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন।

৪) চার নম্বরে আছেন লখনউ সুপার জায়ান্টসের কাইল মেয়ার্স। তিনি দিল্লির বিরুদ্ধে করেছিলেন ৭৩ রান।

৫) পাঁচ নম্বরে রয়েছেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনি ৭৩ রানের দুরন্ত ইনিংস খেলেন।

৬) ছয় নম্বরে আছেন ভারতের তরুণ তুর্কি শুভমন গিল। গুজরাট টাইটান্সের এই তারকা ১টি ম্যাচে খেলে ৬৩ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন।

৭) সাত নম্বরে আছেন ওয়ার্নার। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ওয়ার্নার ১টি ম্যাচে ৫৬ রান করেছেন।

৮) আট নম্বরে আছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। হায়দ্রাবাদ এর বিরুদ্ধে ৫৫ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন তিনিও।

৯) গত বারের অরেঞ্জ ক্যাপজয়ী তারকা জস বাটলার আপাতত রয়েছেন অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৯ নম্বরে। হায়দরাবাদের বিরুদ্ধে তিনি ৫৪ রান করেছিলেন।

১০) দশ নম্বরে আছেন রাজস্থানের তরুণ ওপেনার যশস্বী জসওয়াল । তিনি অরেঞ্জ আর্মির বিরুদ্ধে করেছিলেন ৫৪ রান।

You might also like!