Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

England-Australia:ইংল্যান্ড-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের অ্যাশেজ শুরু হবে ১৬ জুন, এজবাস্টন টেস্ট দিয়ে

The 2023 Ashes will start on June 16
The 2023 Ashes will start on June 16

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। যুক্তরাজ্যের একটি সংবাদমাধ্যম শুধু এটুকু জানিয়েছে যে অ্যাশেজে বাউন্ডারি সীমানা ছোট করতে পারে ইংল্যান্ড। এই খবর শুনেই চটেছেন অস্ট্রেলিয়ার দুই সাবেক ক্রিকেটার। মাইকেল ক্লার্ক বললেন, ‘কী সব আবর্জনা’, আর ইংল্যান্ড ব্যাটসম্যানদের পাল্টা হুঁশিয়ারিই দিয়ে রাখলেন ইয়ান হিলি।

আইসিসির বিধি অনুযায়ী, মাঠের মাঝখান থেকে বাউন্ডারির দূরত্ব হবে সর্বোচ্চ ৮২ মিটার, সর্বনিম্ন ৫৯ মিটার। ঠিক কী পরিমাণ দূরত্ব রাখা হবে, সেটি নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে আয়োজক ক্রিকেট বোর্ডকে। এবারের অ্যাশেজ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। লন্ডনের দ্য টাইমসের খবরে বলা হয়, বাজবল ক্রিকেটের সর্বোচ্চ ব্যবহার করতে অ্যাশেজে বাউন্ডারির দৈর্ঘ্য ছোট রাখার পরিকল্পনা করছে ইসিবি (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড)।

২০২২ সালের মে মাসে ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ড টেস্ট দলের কোচ হওয়ার পর থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলছেন বেন স্টোকসরা। সফলও হয়েছেন। এ সময়ে খেলা ১২ টেস্টের ১০টিতেই জয় পেয়েছে ইংল্যান্ড। 

গত এক বছরে টেস্টে সবচেয়ে বেশি ৮৬টি ছয়ও মেরেছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। দ্বিতীয় স্থানে থাকা ভারতের চেয়ে যা ২৮টি বেশি। অ্যাশেজে আক্রমণাত্মক ব্যাটিংয়ের সর্বোচ্চ সুবিধা নিতে বাউন্ডারি সীমানা ৬০ মিটারের মধ্যে রাখার লক্ষ্য ইসিবির, খবরটা এমনই।

অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান ইয়ান হিলি অবশ্য এই পরিকল্পনায় খুব একটা সুবিধা হবে বলে মনে করেন না। এসইএন রেডিওর অনুষ্ঠানে কিংবদন্তি এই উইকেটকিপার বলেন, ‘ভাবার মতো বিষয়ের মধ্যে বাউন্ডারি ছোটখাটো ব্যাপার। এ নিয়ে মাথা ঘামানোর কী আছে? কোনো দরকার নেই। (বাউন্ডারি ছোট হলে) মিস হিট ছক্কা হবে, হোক। আধুনিক ক্রিকেটে মিস হিটে প্রচুর ছক্কা হয়। এটা নিয়ে আমি চিন্তিত নই।’

ছোট বাউন্ডারি নিয়ে ভাবনা নেই কথা বলার পরই ইংলিশ ব্যাটসম্যানদের হুমকি দিয়ে রেখেছেন হিলি। ইংল্যান্ড ব্যাটসম্যানদের অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারদের চ্যালেঞ্জে পড়তে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা জানে, আমরা বাউন্সার দেব। ওদের বাহু আর বুক তাক করে বোলিং করব। সুতরাং, চেস্ট গার্ডস (বুকের ওপর পরিহিত বিশেষ নিরাপত্তা সরঞ্জাম) ঠিকমতো পরে রেখো।’

হিলির মতো ক্লার্কও মনে করেন, বাউন্ডারি ছোট করে ইংল্যান্ড বিশেষ সুবিধা পাবে না। স্কাই স্পোর্টস রেডিওর বিগ স্পোর্টস ব্রেকফাস্ট শোতে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বাউন্ডারি ছোট করার সম্ভাবনা নিয়ে শুরুতে বিরক্তিই প্রকাশ করেছেন, ‘কী সব আবর্জনা নিয়ে কথা হচ্ছে। অস্ট্রেলিয়ার মাঠ যেকোনো দিক থেকেই ইংল্যান্ডের দ্বিগুণ। যে কারণে অস্ট্রেলিয়ানদের ছক্কা কম। এমসিজিতে ব্যাটিং করলে বাউন্ডারি পাওয়া যায় ৯০ মিটারে, ইংল্যান্ডে যেটা ৬০ মিটার দূরত্বেই হয়ে যায়। এটা তেমন কোনো ব্যাপার নয়। ব্যাটিং তো দুই দলই করবে।’

You might also like!