Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Tata IPL 2023 : আজ ইডেনে একগুচ্ছ মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রাসেল-হার্দিকরা

KKR vs GT
KKR vs GT

 

কলকাতা, ২৯ এপিল : গুজরাট টাইটান্সের নিজেদের মাঠে কলকাতা নাইট রাইডার্স এর রিংকু সিং পরপর পাঁচটি ছক্কা হাঁকিয়ে দলকে হারা ম্যাচ জিতিয়েছিলেন। এ বার ইডেনে নাইটদের সামনে সেই গুজরাট। কেকেআর ও গুজরাট ২ দলই নিজেদের শেষ ম্যাচে জিতেছিল। এই পরিস্থিতিতে ইডেন গার্ডেন্সে আজ মুখোমুখি কলকাতা-গুজরাট। এই ম্যাচে যে সকল মাইলস্টোন গড়তে পারেন রাসেল-হার্দিকরা তা জেনে নিন।

১) সুনীল নারিন : টি-২০ ক্রিকেটে ৩৫০০ রান করা থেকে ৭৫ রান দূরে রয়েছেন কেকেআরের সুনীল নারিন।

২) আন্দ্রে রাসেল : আইপিএলে ১৫০টি চার পূর্ণ করতে হলে আন্দ্রে রাসেলকে আর ছয়টি বাউন্ডারি মারতে হবে।

৩) নীতীশ রানা : কেকেআরের জার্সিতে নাইট অধিনায়ককে ২০০০ রান পূর্ণ করতে হলে আজ গুজরাটের বিরুদ্ধে ২৭ রান করতে হবে। রানার নামের পাশে রয়েছে ১৯৭৩ রান। একইসঙ্গে আজ কেরিয়ারের ১০০তম আইপিএল ম্যাচে নামবেন নীতীশ রানা।

৪) হার্দিক পান্ডিয়া: গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া আজ টি-২০ ক্রিকেটে দুটি মাইশ ফলকের সামনে দাঁড়িয়ে। একটি হল ৩০০টি বাউন্ডারির মাইলস্টোন স্পর্শ করতে পারেন আজ। কেকেআরের বিরুদ্ধে ১টি চার মারলেই এই রেকর্ড গড়বেন হার্দিক। সেইসঙ্গে টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের মাইলস্টোন স্পর্শ করতে হলে হার্দিকের আর প্রয়োজন ৩টি উইকেট।

৫) রশিদ খান : গুজরাট টাইটান্সের তারকা স্পিনার রশিদ খান আইপিএলে সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে রয়েছেন। আসলে রশিদ আজ ১০০তম আইপিএল ম্যাচ খেলতে চলেছেন। পাশাপাশি টি-২০ ক্রিকেটে রশিদ ২ হাজার রান পূর্ণ করা থেকে ৫৫ রান দূরে রয়েছেন।

৬) ঋদ্ধিমান সাহা: গুজরাট টাইটান্সের জার্সিতে আইপিএলে ৫০০ রান পূর্ণ হওয়া থেকে ৪২ রান দূরে রয়েছেন ঋদ্ধিমান সাহা।

You might also like!