Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Robot Artemis:রোবট আর্টেমিসকে দেওয়া হচ্ছে ফুটবল প্রশিক্ষণ

Robot Artemis is being given soccer training
Robot Artemis is being given soccer training

 

লস অ্যাঞ্জেলেস, ২১এপিল : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া আর্টেমিস নামক কৃত্রিম বুদ্ধিমত্তার একটি রোবট তৈরি করেছে। আগামী জুলাইয়ে ফ্রান্সের বোর্দোতে রোবোকাপেই নিজের ফুটবলশৈলী দেখাতে নামবে আর্টেমিস। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট আর্টেমিসকে ফুটবল শেখাচ্ছে ইউসিএলএর মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা। তারা দাবি করছে, আর্টেমিস এখন মাঠে নামতে প্রস্তুত। ৪ ফুট ৮ ইঞ্চির উচ্চতার এই রোবটের ওজন ৩৮ কেজি। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা এই রোবট ফুটবলার খুব জোরে নেয়া লাথি ও ধাক্কা সামলে দাঁড়িয়ে থাকতে পারে।


ইউসিএলএর বিজ্ঞানীরা সবচেয়ে বেশি গর্বিত আর্টেমিসের অ্যাকটুয়েটরস নিয়ে। অ্যাকটুয়েটরস হলো রোবটের সেই অংশ, যেটি নড়াচড়া করতে পারে। প্রাণী দেহের মাংসপেশির মতোই এটি আচরণ করে। বর্তমানে সময়ের সেরা ফুটবলার ধরা হয় মেসিকে। সেই মেসিকেই চ্যালেঞ্জ জানিয়ে ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, ‘লিওনেল মেসি, সাবধান! আর্টেমিস কিন্তু চলে এসেছে।’

You might also like!