Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Al Nasr:আবারও গোলহীন রোনাল্ডো, আবারও হার আল নাসরের

cristiano ronaldo
cristiano ronaldo

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃআল নাসরের হয়ে পরপর তিন ম্যাচে গোলহীন ক্রিস্টিয়ানো। সৌদি প্রো-লিগে দুটি ম্যাচের পর আজ কিংস কাপে আল ভেহদার বিপক্ষেও জালে গেল না রোনাল্ডোর কোনো শট। তিনটি ম্যাচেই জয়হীন আল নাসর। প্রো-লিগে আল ফায়হার সঙ্গে ড্রয়ের পর আল হিলালের কাছে হার। এরপর কিংস কাপে আজ ভেহদার কাছেও ১-০ গোলে হেরেছে আল নাসর। ২৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটা করেছেন আল ভেহদার ফরাসি স্ট্রাইকার জ্যাঁ-দাবিদ বিওগুয়েল।

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে পাড়ি জমানোর পর এরই মধ্যে ১৪ ম্যাচে ১১ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কিন্তু তারপরেও এই মৌসুমটা খালি হাতে শেষ করতে হতে পারে তাঁকে। আল ভেহদার কাছে আজকের ম্যাচে হারে কিংস কাপের সেমিফাইনালেই শেষ হয়ে গেছে আল নাসরের পথ চলা। ওদিকে সৌদি প্রো-লিগে শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট পিছিয়ে আল নাসর। সৌদি সুপার কাপ তো আগেই জিতে গেছে আল ইত্তিহাদ।

এদিকে আল হিলালের বিপক্ষে আগের ম্যাচ শেষে সাইডলাইনে সাজিয়ে রাখা পানির বোতলে লাথি মেরেছেন, গ্যালারিতে ‘মেসি, মেসি’ স্লোগান ওঠায় মেজাজ হারিয়ে অশোভন অঙ্গভঙ্গিও করেছেন। যে কারণে তাঁকে সৌদি আরব থেকে বের করে দেওয়ার দাবিও উঠেছে। সব মিলিয়ে সময়টা আসলেই খারাপ যাচ্ছে রোনাল্ডোর।



You might also like!