Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

TATA IPL 2023 : ৭৫০-র পরিবর্তে ২৫০০ টাকা, ইডেনের ম্যাচ ঘিরে টিকিটের কালোবাজারি

Black marketing in IPL tickets (Symbolic Picture)
Black marketing in IPL tickets (Symbolic Picture)

 

কলকাতা, ২৩ এপ্রিল: আর কয়েক ঘণ্টা পরেই ইডেনের শুরু হচ্ছে চেন্নাই সুপার কিংস ও ক্যালকাটা নাইট রাইডার্স এর ম্যাচ। কলকাতাতে এই ম্যাচ হয়তো ধোনির শেষ ম্যাচ। এই ভেবে দর্শকদের মধ্যে টিকিট নিয়ে কালোবাজারি শুরু হয়েছে। ৭৫০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়! ময়দানের মহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে অনলাইন কাউন্টারের সামনে চলছে এই কালোবাজারি। হাওড়া ইউনিয়ন ক্লাবের সামনেও একই অবস্থা। চলছে টিকিটের জন্য হাহাকার। এই সবই চলছে কলকাতা পুলিশের সামনে। লালবাজার কর্তৃপক্ষ এসব দেখেও নিরব।

সিএবির সহ সভাপতি অমলেন্দু বিশ্বাস জানান, "আমাদের ইডেন চত্বরে এসব নিয়ে কোন অভিযোগ নেই। বাইরে কোথায় কি হচ্ছে সে নিয়ে আমরা বলতে পারব না। এটা লাল বাজার পুলিশকে দেখতে হবে। তারা ব্যবস্থা নিক এটাই চাই।"

You might also like!