Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Babar Azam : বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের অধিনায়ক থাকবেন বাবর

Babar Azam
Babar Azam

 

করাচি, ২২ এপ্রিল : অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসি বিশ্বকাপের আগে পর্যন্ত পাকিস্তান দলকে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন বাবর আজম। শনিবার এমনটি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

উল্লেখ্য,চলতি মাসের শুরুতে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি বাবর আজমকে শুধুমাত্র নিউজিল্যান্ড সিরিজের জন্য অধিনায়ক ঘোষণা করেছিলেন। এখন পর্যন্ত বাবর আজম ওয়ানডেতে ২১ ম্যাচে পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে ১৩টিতে জয় পায় পাকিস্তান। আর ৭ ম্যাচে হেরে যায়।

টেস্টে ১৮ ম্যাচে নেতৃত্ব দেন বাবর, ৮টিতে জয় আর ৪টিতে ড্র করে পাকিস্তান। বাকি ৬টিতে হেরে যায় তারা। আর টি-টোয়েন্টিতে দেশের হয়ে রেকর্ড ৭০ ম্যাচে নেতৃত্ব দেন বাবর আজম। তার মধ্যে ৪২টিতে জয় পায় পাকিস্তান। তার নেতৃত্বে আর মাত্র একটি ম্যাচে জয়ে পেলে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়বেন বাবর।

You might also like!