Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Al Hilal proposal for Lionel Messi : মেসিকে ৪৬১৭ কোটি টাকার প্রস্তাব আল হিলালের

Lionel Messi
Lionel Messi

 

সৌদি আরব, ৫ এপ্রিল : যদি আর্জেন্টাইন অধিনায়ক মেসি আল হিলালের প্রস্তাবে সারা দেন তাহলে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে আবারও দ্বৈরথটা দেখা যেতে পারে লিওনেল মেসির। এত দিন দুই পক্ষকে নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। এবার তা আর গুঞ্জনে থাকেনি পিএসজি তারকাকে দলে নেওয়ার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ক্লাবটি।

সৌদি ক্লাবের প্রস্তাব গ্রহণ করলে ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হবেন মেসি। এমনই লোভনীয় প্রস্তাব দিয়েছে আল হিলাল। জানা গেছে বছরে ভারতীয়

মুদ্রায় ৪৬১৭ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার টাকার আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে। আল হিলালের প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও। সঙ্গে সামাজিক মাধ্যমে মেসিকে নিয়ে তিনটি বিষয়ও জানিয়েছেন তিনি। প্রথমত, ইউরোপে খেলা চালিয়ে যাওয়াকে অগ্রাধিকার দিচ্ছেন মেসি। দ্বিতীয়ত, মেসির সঙ্গে সরাসরি কথা বলার জন্য বার্সেলোনা আর্থিক সংগতি নীতি (এফএফপির) অপেক্ষা আছে। আর তৃতীয়টি হচ্ছে, পিএসজির নতুন প্রস্তাবে এখনো সাড়া দেননি মেসি। সঙ্গে কিছু বিষয়ে নিশ্চয়তা চেয়েছেন তিনি।

অনেক দিন ধরেই দুই পক্ষের মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছিল। গুঞ্জনটা আরও জোরালো হয়েছিল মেসির বাবা হোর্হে মেসি সৌদি আরবে গত মাসে যাওয়াতে। এবার যখন পিএসজির সঙ্গে সাতবারের ব্যালন ডি অর জয়ী ফুটবলারের চুক্তি শেষ হতে চলেছে ঠিক তখনই প্রস্তাব দিয়ে তারা বসেছে। এ ছাড়া প্রাক্তন বার্সেলোনা তারকা দেশটির পর্যটন বোর্ডের দূত হওয়ায় ক্লাবটি হয়তো সে সুযোগ কাজে লাগাতে যাচ্ছে।

মেসিকে পেতে আরও দুই ক্লাবের নামও শোনা যাচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে মেজর লিগ সকারের ইন্টার মিয়ামি। আর অন্যটি হচ্ছে, তাঁর প্রিয় ক্লাব বার্সা। তিনি নিজেও ক্লাব ছাড়ার সময় বার্সাতে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন। এখন দেখার বিষয় শেষটা তিনি কোথায় করবেন।


You might also like!