Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

West Bengal

11 months ago

WBJEE 2025: রাজ্যের জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পর্ষদ

The board announced the date of the state joint entrance examination
The board announced the date of the state joint entrance examination

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা করল বোর্ড।  বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২০২৫ সালের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে আগামী ২৭ এপ্রিল, রবিবার।

পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য ওই পরীক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ। বিভিন্ন পাঠ্যক্রমে ভর্তি হওয়ার জন্য এই পরীক্ষায় বসতে হয়। সে জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই। পরীক্ষার জন্য আবেদন করতে হবে WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in অথবা, www.wbjeeb.in-এ।

জয়েন্ট পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, কৃষিবিদ্যা, ফার্মাসি, আর্কিটেকচার ইত্যাদি বিষয়ে ভর্তির সুযোগ পান ছাত্রছাত্রীরা। পরীক্ষার আবেদনপত্র পূরণ করার সময়ে সংশ্লিষ্ট সমস্ত শর্তাবলী এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে তা জমা দিতে হবে ছাত্রছাত্রীদের।

প্রসঙ্গত, গত বছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা তুলনামূলক ভাবে বেশি ছিল। ২০২৩ সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ১,২৮,৯১৯। সেখানে ২০২৪ সালে আবেদনের সংখ্যা দাঁড়িয়েছিল ১,৪২,৬৯২। মোট আবেদনকারী সংখ্যা বৃদ্ধি পায় ১৭,৭৭৩।

You might also like!