Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

International

3 years ago

Gootabaya rajapakse left singapore : অতিথি হিসেবে সফর শেষ, সিঙ্গাপুর ছাড়তেই হল গোতাবায়া রাজাপাক্সেকে

Gootabaya rajapakse left singapore
Gootabaya rajapakse left singapore

 

কলম্বো, ১১ আগস্ট : শ্রীলঙ্কার পরিস্থিতি উত্তপ্ত হতেই দেশ ছাড়েন সে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্সে। শ্রীলঙ্কা ছেড়ে প্রথমে মালদ্বীপে উড়ে যান গোতাবায়া রাজাপাক্সে। এরপর মালদ্বীপ থেকে আরব আমিরশাহির বিমান ধরে সস্ত্রীক সিঙ্গাপুরে যান গোতাবায়া। শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্সে সিঙ্গাপুরে যেতেই তা নিয়ে শোরগোল শুরু হয়।

তবে সিঙ্গাপুরের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, গোতাবায়া রাজাপাক্সেকে তাদের দেশের তরফে আশ্রয় দেওয়া হচ্ছে না। একজন অতিথি হিসেবে গোতাবায়া রাজাপাক্সে রয়েছেন বলেও সরকারি বিবৃতিতে জানানো হয়। সিঙ্গাপুরে কয়েক সপ্তাহ কাটিয়ে এবার সে দেশ ছাড়লেন গোতাবায়া রাজাপাক্সে। বলাবাহুল্য, সিঙ্গাপুর ছাড়তে হল তাঁকে। নতুন ঠিকানা সম্পর্কে কিছু জানা যায়নি।


You might also like!