kolkata

3 years ago

Second Hooghly Bridge : দ্বিতীয় হুগলি সেতু থেকে আবার গঙ্গায় ঝাঁপ যুবকের; তদন্তে পুলিশ

youth jumps from second hooghly setu
youth jumps from second hooghly setu

 

কলকাতা, ১১ মার্চ : দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ দিয়ে আবারও আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। শনিবার সকালে বিদ্যাসাগর সেতু থেকে ঝাঁপ দিয়েছেন ২৫ বছরের এক যুবক। পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ বিদ্যাসাগর সেতুতে বাইকে করে যাচ্ছিলেন মহম্মদ আরিফ আনসারি নামে এক যুবক। সেতুতে ওঠার পর বাইক থামান তিনি। তার পরই সেতুর ধারে গিয়ে রেলিং ধরে কিছু ক্ষণ ঝুলন্ত অবস্থায় ছিলেন। যুবককে এই অবস্থায় দেখে তাঁকে আটকানোর চেষ্টা করেন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হেস্টিংস থানার পুলিশ।

ওই যুবককে বোঝানোর চেষ্টা চালায় পুলিশ, কিন্তু সে কোনও কথা শোনেনি। পুলিশের সঙ্গে কথোপকথনের মধ্যেই আচমকা সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দেন ওই যুবক। তাঁর খোঁজে উদ্ধারকাজ শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের বাড়ি কলকাতার কাঁকুড়গাছি এলাকায়। পারিবারিক অশান্তির কারণেই ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেছে বলে মনে করছে পুলিশ।

You might also like!