kolkata

3 years ago

Weather Update মঙ্গলবার পর্যন্ত চলবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি! কারন জানাল হাওয়া অফিস

Kalbaisakhi
Kalbaisakhi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার কালবৈশাখীর প্রথম দেখা মিলেছে বঙ্গে, তবে হাওয়া অফিস আশার বানী শুনিয়ে জানিয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে এই ঝড়বৃষ্টি, সাথে ৩-৪ ডিগ্রি পর্যন্ত পারদপতনেরও সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন শহরের আকাশ মেঘলাই থাকবে। গরম থেকে মুক্তি পাবেন কলকাতাবাসী,সূত্রের খবর,  কলকাতা সহ  দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে। 

 তবে কেবল দক্ষিন বঙ্গ নয় উত্তর বঙ্গ ও ভিজবে বলে জানা গিয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের পুরুলিয়া, বর্ধমান, মেদিনীপুর, হুগলি-সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টি হয়েছে নদিয়া, পূর্ব বর্ধমানের কালনায়।তবে বৃহস্পতিবার সন্ধ্যাতে চলতি মরসুমে প্রথম বৃষ্টি হয় কলকাতায়, যার জেরে গরম থেকে অনেকটাই স্বস্তি পেয়েছে শহরবাসী। 

You might also like!