kolkata

3 years ago

Mamata& Abhishek Banerjee Meeting : মমতা-অভিষেকের বুধবারের দুই কর্মসূচির প্রস্তুতি তুঙ্গে

Mamata Banerjee - Abhishek Banerjee
Mamata Banerjee - Abhishek Banerjee

 

কলকাতা, ২৮ মার্চ  : বুধবার রাজনীতির ‘রাজযোটক’ কলকাতায়। দুপুরে রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে দু’দিনের ধর্না শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার অনতিদূরে শহিদ মিনার ময়দানে ছাত্র-যুব সমাবেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পূর্ণ উদ্যমে চলছে এসবের প্রস্তুতি।

দু’টি কর্মসূচির দূরত্ব ১.২ কিলোমিটার। মমতার ধর্নায় যেমন নেতা-মন্ত্রী মিলিয়ে ভিআইপিদের ভিড় হবে, তেমনই অভিষেকের সভায় ভিড় জমাবেন তৃণমূলের ছাত্র-যুবরা। ফলে বুধবার মধ্য কলকাতার ‘দখল’ নেবে তৃণমূল। মমতা তো ‘এক’ বটেই, তৃণমূল অভিষেক যে এখন ‘অঘোষিত দু’নম্বর’, তা আর বলার অপেক্ষা রাখে না। দলের সেই ‘এক’ এবং ‘দুই’ নম্বর রাজনৈতিক ব্যক্তিত্ব একই দিনে কলকাতায় আলাদা দু’টি কর্মসূচিতে থাকছেন, এমন দৃষ্টান্ত সাম্প্রতিক অতীতে দেখা যায়নি। মঙ্গলবার দফায় দফায় তৃণমূলের বিভিন্ন স্তরের কিছু প্রতিনিধি এবং পদস্থ কিছু আধিকারিক প্রস্তাবিত সভাস্থলে যান।

মমতার ধর্না শুরু হওয়ার কথা বেলা ১২টায়। আর অভিষেকের সভা শুরু হওয়ার বেলা ১টায়। তৃণমূল সূত্রে খবর, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ভাষণ শুরু করবেন বেলা ২টো নাগাদ।

You might also like!