kolkata

3 years ago

Weather Report :একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, চলবে ঝোড়ো হাওয়াও

weather36
weather36

 

কলকাতা, ১৯ মার্চ : শনিবার বিকেলে কলকাতা সহ একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়। রবিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের ১০ থেকে ১১ জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গুজরাট থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। আর এর জন্যই ঝড়-বৃষ্টি হচ্ছে।

রবিবার কলকাতার আবহাওয়া থাকবে দুর্যোগপূর্ণ। রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই ছয় জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

উত্তরবঙ্গের একাধিক জেলায় রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার, এ পাঁচ জেলাতে হতে পারে ভারী বৃষ্টিপাত, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর এমনটাই।


You might also like!