kolkata

3 years ago

Weather Forecast : দক্ষিণের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা; প্রভাব পড়বে না কলকাতায়, কমতে পারে গুমোটভাব

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ৯ মার্চ : দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের মতো পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূমের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে শুক্রবার। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনাও রয়েছে এই জেলাগুলিতে।

তবে অসময়ের এই বৃষ্টির প্রভাব পড়বে না কলকাতার আবহাওয়ায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতায় আপাতত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রার কোনও পরিবর্তনও হবে না। আবহবিদরা জানিয়েছেন, ছত্তিশগড় থেকে মহারাষ্ট্র পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। ঘূর্ণাবর্ত অবস্থান করছে ওডিশা, ছত্তিশগড় সংলগ্ন এলাকায়। তার জন্যই ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। অসময়ের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমতে পারে গুমোটভাব। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস।

You might also like!