
কলকাতা, ৩ মার্চ : আগের দিনের তুলনায় কিছুটা নামল কলকাতার তাপমাত্রা, পারদ নেমেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও। ফলস্বরূপ স্বস্তি ফিরেছে, ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হয়েছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কিছু দিন এমনই ওঠানামা করবে তাপমাত্রার পারদ। আপাতত কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, বরং তাপমাত্রা আরও বাড়তে পারে। ভোরের দিকে হালকা ঠান্ডা মালুম হবে, কিন্তু বেলা বাড়তেই তা উধাও হয়ে যাবে।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কিছু দিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সকালের দিকে কোথাও কোথাও আকাশ মেঘলা থাকলেও, বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে।
