kolkata

3 years ago

Weather Forecast : দুই বঙ্গে আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা, পারদের ওঠানামা অব্যাহত মহানগরীতে

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১৬ মার্চ : আগামী কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির পাশাপাশি জেলায় জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই ভাবে কালবৈশাখীর দাপটও দেখা যেতে পারে। ঝড়বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি হতে পারে দক্ষিণের তিন জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে শিলাবৃষ্টি হতে পারে শুক্রবার।

ঝড়বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়ার পাশাপাশি হতে পারে শিলাবৃষ্টিও। কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। উত্তরের জেলাগুলিতে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও শিলাবৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে, কলকাতায় গরমের দাপট ক্রমশ বেড়েই চলেছে, পারদের ওঠানামাও অব্যাহত। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।


You might also like!