kolkata

3 years ago

Weather Forecast : কলকাতা ও উপকূলের জেলায় এখনই বৃষ্টির সম্ভাবনা নেই, আগামী সপ্তাহেই কালবৈশাখীর পূর্বাভাস

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১১ মার্চ : আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হলেও কলকাতা এবং মহানগরী সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করবে। তবে আকাশ মেঘলা থাকবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

যদিও আগামী সপ্তাহেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণ ও উত্তর দুই বঙ্গেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী সপ্তাহেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বাদ যাবে না উত্তরবঙ্গও। আবহবিদরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের উপর দিয়ে এই মুহূর্তে একটি আবহাওয়ার গভীর অক্ষরেখা বিস্তৃত হয়েছে। উত্তর প্রদেশ থেকে এই অক্ষরেখার বিহার, ছত্তিশগড় হয়ে পশ্চিমবঙ্গেও বিস্তৃত। যার ফলে রাজ্যে আবহাওয়ায় বেশ কিছু বদল লক্ষ্য করা যাবে।

You might also like!