kolkata

3 years ago

Weather Forecast : পারদের ওঠানামা লেগেই রয়েছে তিলোত্তমায়, মনোরম আবহাওয়ায় গুমোটভাব উধাও

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১০ মার্চ : তিলোত্তমায় পারদের ওঠানামা লেগেই রয়েছে! কখনও তাপমাত্রা বাড়ছে, আবার কখনও কমছে। তাপমাত্রার পারদ ওঠানামা করলেও, তিলোত্তমার তাপমাত্রা আপাতত মনোরমই রয়েছে। গুমোটভাব একবারেই কেটে গিয়েছে। শুক্রবার সকাল থেকে মেঘলা ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। আকাশ মেঘলা থাকায় এদিন তাপমাত্রা বেড়েছে কলকাতায়।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘন্টার মধ্যে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। মোটামুটি এমনই থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হতেও পারে।


You might also like!