kolkata

3 years ago

Weather Forecast:দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছেই, ঘর্মাক্ত গরমও বাড়ছে তিলোত্তমায়

wfr
wfr

 

কলকাতা, ২৮ মার্চ : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বৃষ্টির পূর্বাভাস রয়েছেই, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। কমবেশি বৃষ্টির মধ্যেও গরম বাড়ছে তিলোত্তমায়, ঘামছে মহানগরী। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে। বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। কোথাও কোথাও বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবারের পর আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা।

দক্ষিণের পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গও। আগামী চার দিন উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে সিকিমেও। এ ছাড়া, আগামী ২৪ ঘণ্টায় মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে।

You might also like!