kolkata

3 years ago

Weather Forecast:রোদ থাকলেও কষ্ট হচ্ছে কম, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের গরম বাড়ার পূর্বাভাস

w
w

 

কলকাতা, ২৩ মার্চ : গরম আসব আসব করেও পুরোপুরি আসেনি বঙ্গে। এখনও রাতে ও ভোরের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছে, সে ভাবে চালাতে হচ্ছে না পাখা অথবা ঘর ঠান্ডা রাখার যন্ত্রও। রোদ ততটা অসহ্য লাগছে না এখনও। তবে, এই সুখ আর বেশি দিনের জন্য নয়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ধীরে ধীরে গরম বাড়তে শুরু করবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবারও সামান্য বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা বৃহস্পতিবার থাকতে পারে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার থেকে দু’এক ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে বলে মনে করছেন আবহবিদরা। আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রার বিশেষ বদল না হলেও তার পর থেকে তিন দিন ধীরে ধীরে ২-৪ ডিগ্রি বৃদ্ধি পাবে তাপমাত্রা। উত্তরবঙ্গেও তাপমাত্রা কিছুটা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছেন আবহবিদরা।


You might also like!