kolkata

3 years ago

Firhad Hakim : তৃণমূল গঙ্গার মতো পবিত্র, মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্পাপ, দাবি ফিরহাদের

Firhad Hakim
Firhad Hakim

 

কলকাতা : কেবল শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়েই রাজ্যে শাসক দলের বিরুদ্ধে পাহাড় প্রমাণ অভিযোগ । লেনদেন হয়েছে কোটি কোটি টাকা গ্রেফতার হয়েছে দলের একের পর এক নেতা মন্ত্রী এরপরও মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, তৃণমূল কংগ্রেস গঙ্গার মতো পবিত্র। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায় ‘নিষ্পাপ’ বলে মন্তব্য করেন তিনি।

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন দলেরবহিষ্কৃত মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়সহ একের পর এক তৃণমূল নেতা। আদালতের নির্দেশে চাকরি গিয়েছে তৃণমূল নেতা - মন্ত্রীদের ঘনিষ্ঠ ও আত্মীয়দের। এমনকী গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে চাকরি থেকে বহিষ্কৃত হয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়। এই অবস্থায় রবিবার মোমিনপুরে এক রাস্তা পরিদর্শনে গিয়ে ফিরহাদ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ, নিষ্পাপ। বাংলার মানুষ তাঁকে বিশ্বাস করেন। সংসার ধর্ম না করে মানুষের জন্য আন্দোলন করেছেন তিনি। সারা জীবন মানুষকে অর্পণ করে দিয়েছেন। মানুষের আন্দোলন করতে গিয়ে বারবার মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন। তাঁর সঙ্গে কারও তুলনা চলে না’।

তিনি আরও বলেন, ‘কোনও ব্যক্তির জন্য দলের বদনাম হয় না। দল গঙ্গার মতো। গঙ্গায় তো কত নালা এসে পড়ে, তাই বলে গঙ্গা কি নালা হয়ে যায়?’ ডিএ আন্দোলন নিয়ে তিনি বলেন, ‘সরকারি কর্মচারীরা বেশি বেতন পেলে আমরা খুশি হব। কিন্তু যদি টাকা না থাকে তাহলে মারধর করলেও আমাদের থেকে টাকা বেরোবে না।’ 

You might also like!