kolkata

3 years ago

SSC Scam : নিয়োগ মামলায় হুগলির আরও এক তৃণমূল যুবনেতাকে কি গ্রেফতার করল ইডি?

Shantanu Banerjee
Shantanu Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে সাত ঘণ্টা ধরে টানা জেরা করার পর বয়ানে একাধিক অসঙ্গতি খুঁজে পেয়েছেন ইডি আধিকারিকরা, যার ফলে তার গ্রেফতারির আশঙ্কা আরো প্রবল হচ্ছে বলে সূত্রের খবর। তাঁকে গ্রেফতার করা নিয়ে ইডির কলকাতা অফিস থেকে যোগাযোগ করা হয় দিল্লির সদর দফতরে। যদিও হুগলির তৃণমূলের যুবনেতা শান্তনুকে গ্রেফতার করা হয়েছে কি না তা এখনও আনুষ্ঠানিক ভাবে জানায়নি ইডি।

ইডি সূত্রে জানা গিয়েছে, যুবনেতা শান্তনুর মাধ্যমেই তাপস মণ্ডল ও কুন্তল ঘোষের মধ্যে আলাপ পরিচয় গড়ে উঠেছিল। গত ২০ জানুয়ারি শান্তনুর হুগলির বলাগড়ের বাড়িতে তল্লাশিও চালিয়েছিল ইডি।থেকে ৩০০ প্রার্থীর তালিকা পাওয়া গিয়েছে, সেই বিষয়ে তাঁকে আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। 

উল্লেখ্য,শান্তনু ছাড়াও একই দিনে কুন্তল ঘোষের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল ইডি। ইডি এবং সিবিআই-এর হাতে গ্রেফতার কুন্তল ঘোষের নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি চালায়। কুন্তলের সঙ্গে শান্তনুর আর্থিক লেনদেন হয়েছিল কি না তারও হদিস পেতে মরিয়া ইডি। 

হুগলি বলাগড়ের যুবনেতা কুন্তল ঘোষের গ্রেফতারির পরেই শান্তনুর নাম উঠে আসে। কিন্তু কুন্তলের দাবি, তিনি শান্তনুকে চেনেন না। তবে ইডি সূত্রে খবর, ২০১৪ সাল থেকেই নিয়োগ দুর্নীতিতে জড়িত রয়েছেন কুন্তল এবং শান্তনু। 

You might also like!