kolkata

3 years ago

Tiljala Murder Case: অগ্নিগর্ভ পরিস্থিতি তিলজলায়! চলছে তুমুল ভাঙচুর, পরিস্থিতি সামলাতে ব্যবহার করা হচ্ছে কাঁদানে গ্যাস

Tiljala Murder Case
Tiljala Murder Case

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শিশু মৃত্যু কে কেন্দ্র করে ক্রমেই অশান্তি বেড়ে চলেছে তিলজলা এলাকায়। পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের লাগানো আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠে পুলিশের গা়ড়ি। পাশাপাশি ইটবৃষ্টি হয় আগুন নেভাতে আসা দমকলের গাড়িতেও। পরিস্থিতি সামলাতে ইতিমধ্যেই তৎপর হয়েছে পুলিশ। শুরু হয়েছে ব্যাপক ধরপাকড় এবং লাঠিচার্জ। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হয়েছেন। এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস এবং লাঠি হাতে নেমেছে পুলিশ। 

 (বিস্তারিত জানতে  আমাদের পেজটি রিফ্রেস করতে থাকুন) দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শিশু মৃত্যু কে কেন্দ্র করে ক্রমেই অশান্তি বেড়ে চলেছে তিলজলা এলাকায়। পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের লাগানো আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠে পুলিশের গা়ড়ি। পাশাপাশি ইটবৃষ্টি হয় আগুন নেভাতে আসা দমকলের গাড়িতেও। পরিস্থিতি সামলাতে ইতিমধ্যেই তৎপর হয়েছে পুলিশ। শুরু হয়েছে ব্যাপক ধরপাকড় এবং লাঠিচার্জ। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হয়েছেন। এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস এবং লাঠি হাতে নেমেছে পুলিশ। 

 (বিস্তারিত জানতে  আমাদের পেজটি রিফ্রেস করতে থাকুন) 

You might also like!