
কলকাতা, ২৩ মার্চ : স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বৃহস্পতিবার আদালতে ঢোকার আগে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়। তাঁর মুখে ছিল সিপিএমের সুজন চক্রবর্তী, বিজেপির দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর নাম।
এদিন পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, '‘যে সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দুবাবুরা বড় বড় কথা বলছেন ওঁরা নিজেদের দিকে দেখুন। উত্তরবঙ্গে তাঁরা কী করেছেন দেখুন, ২০০৯-১০ -এর সিএজি রিপোর্ট পড়ুন। সব জায়গায় তদ্বির করছেন যেহেতু আমি বলেছি করতে পারব না। আমি বলেছি যে আমি নিয়োগ কর্তা নই। আমি বলেছি সাহায্য তো দূরের কথা কোনও বেআইনি কাজ করতে পারব না'।”
তিনি আরও বলেন,'‘ শুভেন্দু অধিকারীর ২০১১-১২ সালটা দেখুন না ! ডিপিএসটি-টা দেখুন কী করেছে।’' গ্রেফতারের পর এই প্রথম পার্থবাবু বিরোধী দলের নেতাদের নাম ধরে এরকম প্রকাশ্য মন্তব্য করলেন। এই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
