kolkata

3 years ago

Draupadi Murmu : রেসকোর্সে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী

Draupadi Murmu-Mamata Banerjee
Draupadi Murmu-Mamata Banerjee

 

কলকাতা, ২৭ মার্চ  : দু’দিনের সফরে কলকাতায় এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার কলকাতা বিমানবন্দর থেকে সোজা রেসকোর্সের উদ্দেশে রওনা দেন রাষ্ট্রপতি। রেসকোর্সে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা।

এদিন সকাল বারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন রাষ্ট্রপতি। তাঁকে সেখানে অভ্যর্থনা জানান মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেওয়া হয়। কলকাতা বিমানবন্দর থেকে সোজা রেসকোর্সের উদ্দেশে রওনা দেন রাষ্ট্রপতি। রেসকোর্সে রাষ্ট্রপতির চপার নামলে তাঁকে অভ্যর্থনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রৌপদী মুর্মুকে উত্তরীয় পরিয়ে, পুষ্প স্তবক দিয়ে বরণ করে নেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। সেখান থেকে নেতাজি ভবনে যান তিনি। তারপর জোড়াসাঁকো ঠাকুরবাড়িও যান তিনি। নেতাজি ভবন থেকে জোড়াসাঁকো ঘুরে দুপুরের মধ্যে রাজভবনে পৌঁছে যাবেন রাষ্ট্রপতি মুর্মু। সেখানেই মধ্যাহ্নভোজন করবেন। তার পর বিকেলে যাবেন নেতাজি ইন্ডোরে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানানো হবে। তাঁকে সংবর্ধিত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মন্ত্রী বীরবাহা হাঁসদা থাকবেন সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে নেতাজি ইন্ডোরে।

মঙ্গলবারও তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।


You might also like!