
কলকাতা, ৩১ ডিসেম্বর : বছরের শেষ দিনও দুর্ঘটনার সাক্ষী থাকল মহানগর। ময়দানের কাছে ক্যাসুরিনা অ্যাভিনিউয়ে একটি গাছে ধাক্কা মেরে উল্টে গেল বেপরোয়া গাড়ি। আহত গাড়ির দুই যাত্রী।
দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি কোলাঘাট থেকে আসছিল। কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে উল্টে যায় সেটি। কোনওক্রমে ভিতর থেকে চালক ও আরোহী বেরিয়ে আসেন। গাড়ির এয়ারব্যাগ খুলে যায়। তবে গাড়ির গতিবেগ বেশি থাকাতেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করছে ময়দান থানার পুলিশ। কিন্তু চালক মত্ত ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
