kolkata

3 years ago

Subhendu Adhikari's application: শুভেন্দুর আর্জি খারিজ, পঞ্চায়েত ভোট নিয়ে আর বাধা রইল না

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ২৮ মার্চ : কলকাতা হাই কোর্টে আপাতত মঞ্জুর হল না শুভেন্দু অধিকারীর আর্জি। পঞ্চায়েত ভোট নিয়ে আদালতে একটি জনস্বার্থ মামলা করেছিলেন তিনি। প্রশ্ন তুলেছিলেন রাজ্যের ওবিসি সম্প্রদায়ের গণনার সিদ্ধান্ত নিয়ে।

বলা হয়েছে, এবার নির্বাচন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য নির্বাচন কমিশন। এই মুহূর্তে পঞ্চায়েত ভোট ঘোষণা হলেও কোনও সমস্যা নেই। রাজ্যের ওবিসি সম্প্রদায়ের গণনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, ২০১১ সালে তফসিলি জাতি এবং উপজাতির গণনা করা হলেও অন্যান্য অণগ্রসর শ্রেণির গণনা হয়নি। পালটা কমিশনের বক্তব্য ছিল, তাঁরা বাড়ি বাড়ি গিয়ে এই গণনা করছেন। শুভেন্দুবাবু সেই প্রক্রিয়াকেও চ্যালেঞ্জ করেছিলেন।

মঙ্গলবার শুভেন্দুবাবুর সেই জনস্বার্থ মামলাটিই ওঠে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। আদালত জানিয়ে দেয়, ‘‘নির্বাচন সংক্রান্ত বিষয়ে হাই কোর্ট কোনও হস্তক্ষেপ আপাতত করবে না। এ বিষয়ে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য নির্বাচন কমিশন।’’ তবে শুভেন্দু অধিকারী নতুন করে এ বিষয়ে মামলা করতে পারেন। এদিনের সিদ্ধান্তে সেকথাও জানিয়েছেন বিচারপতিরা।


You might also like!