kolkata

3 years ago

DA Dharna : ডিএ ধর্না মঞ্চে হুমকি পোস্টার ঘিরে চাঞ্চল্য

stir around the threat posters on DA Dharna stage
stir around the threat posters on DA Dharna stage

 

কলকাতা, ১৩ মার্চ : ডিএ-র দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন রাজ্যের সরকারি কর্মচারিদের একাংশ। শহিদ মিনারে কয়েক সপ্তাহ ধরেই ধর্না দিচ্ছেন তাঁরা। সোমবার সকালে সেই ধর্নামঞ্চের মধ্যে মিলল হুমকি পোস্টার। সেই পোস্টারে বোমা মেরে ধর্না মঞ্চ উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। যা ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে আন্দোলনকারীদের মধ্যে।

ওই পোস্টারে লেখা রয়েছে, “এই নাটক বন্ধ কর, নইলে বম্ব মেরে মঞ্চ উড়িয়ে দেব।” এই পোস্টার নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন আন্দোলনকারীরা। ইতিমধ্যেই ময়দান থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেছেন আন্দোলনকারীরা।

কেন্দ্রীয় সরকারের সমহারে ডিএ-র দাবিতে অনড় আন্দোলনকারীরা। বাম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ- রাজ্যের বিভিন্ন দলের নেতারা এই ধর্নামঞ্চে এসে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন। যদিও শাসকদলের বিভিন্ন নেতা এই আন্দোলনকারীদের সমালোচনায় সরব হয়েছেন। এই আবহেই একাধিক হুমকি পোস্টার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে ডিএ ধর্নামঞ্চে। বোমা মেরে মঞ্চ উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এর পরই ময়দান থানায় এফআইআর দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


You might also like!