kolkata

3 years ago

SSC Scam : সোমা-রহস্য আরও ঘনীভূত, সোমাকে চিনি না, বললেন কুন্তল

Kuntal Ghosh
Kuntal Ghosh

 

কলকাতা, ৩ মার্চ  : সোমা-রহস্য আরও ঘনীভূত হল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে খবর, নিয়োগ মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের নথি যাচাই করতে গিয়ে আর এক ‘রহস্যময়ী’ সোমা চক্রবর্তীর সন্ধান পাওয়া গিয়েছে। তবে শুক্রবার সোমা নামে কাউকে চেনেন না বলে দাবি করেছেন কুন্তল। উল্টে দাবি করেছেন, হৈমন্তী গঙ্গোপাধ্যায়কে বাঁচানোর জন্য গোপাল দলপতি তাঁর নামে উল্টোপাল্টা রটিয়ে বেড়াচ্ছে। সোমা নামের ওই ‘রহস্যময়ী নারী’কে কুন্তল গাড়ি, ফ্ল্যাট, টাকা ইত্যাদি দিয়েছেন। শুক্রবার সেই অভিযোগও খারিজ করে কুন্তল বলেন, “আমার নিজেরই ফ্ল্যাট নেই তো কাকে ফ্ল্যাট দেব।” হৈমন্তীর কাছে নিয়োগ দুর্নীতির আর এক অভিযুক্ত তাপস মন্ডলের টাকা রয়েছে বলে আরও এক বার দাবি করেন কুন্তল। শুক্রবার আলিপুর আদালতের বিচারক কুন্তলকে ১৭ তারিখ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিকাণ্ডে হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তলের ব্যাঙ্ক-সহ বিভিন্ন নথি খতিয়ে দেখতে শুরু করেছেন ইডি আধিকারিকরা। আর সেই নথি খতিয়ে দেখতে গিয়েই সোমার নাম উঠে এসেছে। ইডি সূত্রে খবর, ২০২০ সাল থেকে সোমা নামে জনৈক ওই মহিলার সঙ্গে কুন্তলের বেশ কয়েক বার অর্থ লেনদেন হয়েছিল। কুন্তল প্রায় ৫০ লক্ষ টাকা সোমাকে দিয়েছিলেন বলেও ইডি সূত্রে খবর। কুন্তলের ব্যাঙ্কের নথি খতিয়ে দেখার পর সোমাকে ইডির তরফে তলব করা হয়েছে বলেও ইডি সূত্রে খবর। সূত্রের খবর, তিনি ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজিরা দিয়েছেন।

You might also like!