kolkata

3 years ago

SSC Scam : এবার শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকে তলব ইডির

hantanu Banerjee - Priyanka Banerjee
hantanu Banerjee - Priyanka Banerjee

 

কলকাতা  : এবার ইডির নজরে এসএসসি দুর্নীতি মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা। চলতি সপ্তাহেই তাঁকে তলব করেছে ইডি। কারণ, তাঁর নামে রয়েছে প্রচুর সম্পত্তি। কিন্তু স্বামীর গ্রেফতারির পর থেকেই বেপাত্তা প্রিয়াঙ্কা।

হুগলির বলাগড়ের বাসিন্দা প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। বলাগড় উচ্চবালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। পরে বিজয়কৃষ্ণ কলেজ থেকে স্নাতক হন তিনি। পাশ করেছিলেন বিএডও। ছোট থেকেই আঁকতে পছন্দ করতেন তিনি। আঁকা শেখাতেনও। দীর্ঘদিন ধরে শান্তনুর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল প্রিয়াঙ্কার। ২০০৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। দম্পতির একটি সন্তানও রয়েছে।

বিয়ের পর আঁকার প্রতি ভালবাসা থেকে একটি বুটিক খুলেছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে ম্যাজিকের মতো বাড়তে থাকে ব্যবসা, সম্পত্তি। ইডি জানিয়েছে, বর্তমানে প্রিয়াঙ্কার নামে প্রচুর সম্পত্তি রয়েছে। যার নেপথ্যে এই দুর্নীতি বলেই মনে করা হচ্ছে। ফলে তাঁকে জেরা করলেই বহু গোপন তথ্য প্রকাশ্যে আসবে বলেই ধারণা তদন্তকারীদের। কিন্তু শান্তনুর গ্রেফতারির পর থেকেই হদিশ নেই প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের।

You might also like!