
কলকাতা, ১১ মার্চ : প্রতিদিন বহু যাত্রীরা ট্রেনের উপর নির্ভর করে থাকে । কিন্তু যাত্রীদের জন্য আশার কথা শোনাতে পারলো না পূর্ব রেল, শিয়ালদহে বাতিল হল একাধিক ট্রেন । শনিবার একাধিক ট্রেন বাতিল থাকায় সমস্যায় যাত্রীরা ।এই মুহূর্তে
তৃতীয় লাইনে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা চালু করার জন্য নন ইন্টারলকিংয়ের কাজ চলছে । ফলে বাতিল রয়েছে একাধিক ট্রেন । শুক্রবার থেকে আগামী বুধবার পর্যন্ত শিয়ালদা ডিভিশনে বাতিল বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন । শনিবার একাধিক অফিস খোলা থাকায় চরম সমস্যায় যাত্রীরা । লম্বা সময় পর মিলছে একটি একটি ট্রেন । সেই পরিমান ভিড় হওয়ায় চরম সমস্যায় যাত্রীরা ।
জানা গিয়েছে রেললাইনে কাজের জন্য শুক্রবার ২১টি আপ ২১ টি ডাউন লোকাল ট্রেন থাকায় । পাশপাশি এদিন বাতিল হয়েছে ৪টি দূরপাল্লার থাকায় । ৬টি দূরপাল্লা ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এদিন ৬টি কল্যাণী সীমান্ত লোকাল, ৬টি নৈহাটি লোকাল, ২ কৃষ্ণনগর লোকাল, ১টি রানাঘাট, কাটোয়া, বর্ধমান লোকাল, ২টি ব্যান্ডেল লোকাল থাকায় । বাতিল রয়েছে ডাউন ট্রেনের মধ্যে কল্যাণী সীমান্ত, কৃষ্ণনগর, বর্ধমান, ব্যান্ডেল, শান্তিপুর এবং নৈহাটি লোকাল ।
