kolkata

3 years ago

Sanjay Basu : আইনজীবী সঞ্জয় বসুর রক্ষাকবচের দেওয়ার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ইডি

Sanjay Basu
Sanjay Basu

 

নয়াদিল্লি, ১৮ মার্চ  : আইনজীবী সঞ্জয় বসুর আইনি রক্ষাকবচের বিরোধিতা করে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আগামী সপ্তাহে এই মামলা শুনানির সম্ভাবনা। রাজ্য সরকারের প্যানেলভুক্ত আইনজীবী সঞ্জয় বসুর বিরুদ্ধে ভুয়ো অর্থলগ্নি সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইডি তদন্ত শুরু করে। কিন্তু তাতে স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। তারই বিরোধিতা করে ইডি শনিবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল।

ভুয়ো অর্থলগ্নি সংস্থার একাধিক মামলায় আইনজীবী ছিলেন সঞ্জয় বসু। সেই সূত্র ধরেই ইডির স্ক্যানারে আসেন তিনি। ১ মার্চ তাঁর বাড়ি গিয়ে দিনভর বসিয়ে জেরা করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। প্রায় ২৩ ঘণ্টা তল্লাশি চলে তাঁর বাড়িতে। তারপর ফের ১০ মার্চ সঞ্জয় বসুকে ইডির দফতরে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল।

সেই নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে যান সরকারি প্যানেলভুক্ত আইনজীবী সঞ্জয় বসু। গ্রেফতারির আশঙ্কায় সঞ্জয় বসু আগাম জামিনের আবেদন করেন। সেই মামলায় ইডি সমনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে আদালত। বলা হয়, আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজিরা দিতে হবে না আইনজীবীকে। এমনকী, আদালতের নির্দেশ ছাড়া তাঁর অফিস ও বাড়িতে কোনও তল্লাশি করতে পারবে না ইডি। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।


You might also like!