kolkata

3 years ago

Samajwadi Party : কলকাতায় চলছে সপা-র জাতীয় কর্মসমিতির বৈঠক, হাজির জয়া বচ্চন-সহ শীর্ষ নেতারা

Jaya Bachchan at Kolkata
Jaya Bachchan at Kolkata

 

কলকাতা, ১৮ মার্চ : কলকাতায় চলছে সমাজবাদী পার্টির দু''দিনের জাতীয় কর্মসমিতির বৈঠক। উত্তর প্রদেশের প্রধান বিরোধী দলের এই বৈঠকে উপস্থিত আছেন দলের প্রধান অখিলেশ যাদব, অভিজ্ঞ নেতা শিবপাল সিং যাদব, সাংসদ জয়া বচ্চন সহ আরও অনেকে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে ২০২১ বিধানসভায় প্রচার করেছিলেন অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া।

কলকাতায় এবার দলের গুরুত্বপূর্ণ বৈঠকে হাজির থাকলেন জয়া বচ্চন। দলের প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের মৃত্যুর পর এই প্রথম জাতীয় কর্মসমিতির বৈঠক এসপি-র। দলের রণকৌশল, সাংগঠিনক দিক থেকে আরও মজবুত হওয়া, ২০২৪ লোকসভার প্রস্তুতি নিয়েই এই বৈঠক। কলকাতার জে ডব্লিউ ম‍্যারিয়েট হোটেলে হয় এই বৈঠক।

You might also like!