kolkata

3 years ago

Akhilesh Yadav : শুক্রবার থেকে কলকাতায় শুরু সমাজবাদী পার্টির সম্মেলন, প্রস্তুতি তুঙ্গে

Akhilesh Yadav
Akhilesh Yadav

 

কলকাতা: শুক্রবার থেকে কলকাতায় শুরু হচ্ছে সমাজবাদী পার্টির তিন দিনের কেন্দ্রীয় সম্মেলন। বৃহস্পতিবার রাতে বিভিন্ন রাজ্য থেকে সমাজবাদী পার্টির নেতৃত্ব কলকাতায় উপস্থিত হবেন। বৃহস্পতিবার তার প্রস্তুতি তুঙ্গে।

বাইপাসের দুটি হোটেলে সমাজবাদী পার্টির নেতাদের রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছে। মৌলালি যুব কেন্দ্রে বসবে জাতীয় কার্যকারী সমিতির বৈঠক। সেখানে উপস্থিত থাকবেন সারা দেশ থেকে আগত শতাধিক সমাজবাদী পার্টির রাষ্ট্র কার্য কারিণী সমিতির সদস্যরা। সেখানেই বক্তব্য রাখবেন অখিলেশ যাদব।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদবের রাজনৈতিক বন্ধুত্ব অত্যন্ত মধুর। তাঁদের দলের পক্ষ থেকে নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যেমন প্রচার করেছিলেন, তেমনি উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে লখনউ ও বারানসিতে সমাজবাদী পার্টির হয়ে প্রচার করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় তিনি পা রাখলেই মমতার সঙ্গে সাক্ষাৎ করেন।

শুক্রবারই কলকাতায় পৌঁছবেন অখিলেশ যাদব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটের বাড়িতে একান্ত বৈঠক করবেন। দলীয় সূত্রে খবর, ওই বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ২০২৪-এর লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৮ মার্চ রয়েছে দলের কার্যনির্বাহী কমিটির বৈঠক। তার পরদিন অর্থাৎ ১৯ মার্চ দুপুরে সাংবাদিক সম্মেলনে করবেন অখিলেশ।

সমাজবাদী পার্টি বছরে দু’বার রাষ্ট্র কার্যকরণী এবং কার্যনির্বাহী এক্সিকিউটিভ কমিটির বৈঠক বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হয়। এর আগে কলকাতার নলবনে ২০১২ সালে এই বৈঠক হয়েছিল।

২০২৪-এর লোকসভা নির্বাচনের রাজনৈতিকভাবে তৃণমূল এবং সমাজবাদী পার্টির রাজনৈতিক রণকৌশল ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক বন্ধুত্ব থাকলেও বাম আমলেই এই রাজ্যে চারটি আসনে বিধানসভা বিধায়ক ছিল সমাজবাদী পার্টি। তা এখন অতীত। সেই রাজনৈতিক ক্ষমতাহীন রাজ্যেই বসছে তাদের তিনদিনের কর্ম সমিতির বৈঠক।


You might also like!