kolkata

3 years ago

Road Accident:ই এম বাইপাসে ডিভাইডারে ধাক্কা বেপরোয়া গাড়ির, রক্ষা পেলেন চালক-সহ ৩ জন

Road Accident
Road Accident

 

কলকাতা, ৫ মার্চ : কলকাতার রাস্তায় ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য! রবিবার ভোরে ই এম বাইপাসের মেট্রোপলিটনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে একটি গাড়ি। ভোর সাড়ে ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, অত্যন্ত দ্রুত গতিতে নিউটাউন থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার সময়, বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানদিকের ডিভাইডারে ধাক্কা মারে।

গাড়ির গতি এতটাই বেশি ছিল যে, কংক্রিটের ডিভাইডারে ধাক্কা মারার পর একাংশ ভেঙে পাশের জলাশয়ে পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, গাড়িতে চালক ও এক মহিলা-সহ ৩ জন ছিলেন। চালক সামান্য আহত হয়েছেন। গাড়িটিকে আটক করেছে পুলিশ। আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন কি না, খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ।


You might also like!