
কলকাতা, ২৭ মার্চ : গরুপাচার মামলায় নিজাম প্যালেসে হাজিরা দিলেন চালকল মালিক রবিন টিব্রেওয়াল। সোমবার সকাল এগারোটা নাগাদ হাজিরা দেন রবিন টিব্রেওয়াল।
প্রথমবার নিজাম প্যালেসে তলব করা হল হয়েছে তাঁকে। সোমবার সকাল এগারোটা নাগাদ হাজিরা দেন রবিন টিব্রেওয়াল। সিবিআই সূত্রে খবর, তাঁর তিন থেকে চারটি চালকল রয়েছে। এনামুল হকের চালকল কোম্পানি ‘হক-ইন্ডাস্ট্রিসে’-র সঙ্গে কোটি-কোটি টাকার লেনদেন হয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি। রবিনের চালকল সংস্থাতেই গরুপাচারের এই টাকা ঢুকেছে বলে অনুমান গোয়েন্দাদের।
প্রসঙ্গত, গরুপাচার মামলার তদন্তে সব দিক খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই সূত্র ধরেই একের পর এক তলব করা হয়েছে বিভিন্ন রথী-মহারথীকে। বর্তমানে তিহাড়ে রয়েছে অনুব্রত মণ্ডল, সায়গল হোসেন, এনামুল হক, মণীশ।
