
কলকাতা : কলকাতা শহরে এমন অনেক জায়গা আছে যেখানে জলের লাইন সম্পূর্ণভাবে পৌঁছায় নি । সেই সকল এলাকার মানুষজনকে জলকষ্টে ভুগতে হয়। তাই শহরবাসীর সমস্যা কমাতে নয়া পাম্পিং স্টেশন কলকাতা পুরুসভায় ।
বেহালা এবং মেটিয়াবুরুজে পানীয় জলের সমস্যা বহুদিনের। এই সমস্যা মেটাতে তৎপর হয়েছে কলকাতা পুরসভা বাসিন্দারা যাতে পরিশ্রুত পানীয় জল পান তার জন্য এই এলাকায় দুটি বুস্টার পাম্পিং স্টেশন চালু হচ্ছে। এই স্টেশনগুলি চলতি সপ্তাহে উদ্বোধন করার কথা রয়েছে। উভয় স্টেশন দুটি আধা ভূগর্ভস্থ জলাশয় সহ নির্মিত হয়েছে। প্রতিটির জল ধারণ ক্ষমতা ৩ মিলিয়ন গ্যালন। মেটিয়াবুরুজের বুস্টার পাম্পিং স্টেশনটি তিনটি ওয়ার্ডের ৫০ হাজারের বেশি বাসিন্দার পানীয় জলের চাহিদা মেটাবে এবং বেহালার শকুন্তলা পার্কের পাম্পিং স্টেশনটির জন্য অন্য তিনটি ওয়ার্ডের ৬০ হাজারের বেশি বাসিন্দা উপকৃত হবেন৷
