kolkata

3 years ago

Firhad Hakim : আমাদের দেশে শেষ কথা বলে মানুষ, অনুব্রত প্রসঙ্গে মন্তব্য ফিরহাদের

Firhad Hakim-Anubrata Monda
Firhad Hakim-Anubrata Monda

 

কলকাতা, ৭ মার্চ : আমাদের দেশে এজেন্সিরাজ, কেন্দ্রীয় পুলিশরাজ শেষ কথা বলে না। শেষ কথা বলে মানুষ। রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মঙ্গলবার কলকাতায় এ কথা বলেন।

অনুব্রত মণ্ডল প্রসঙ্গে প্রশ্ন করলে ফিরহাদ এদিন সাংবাদিকদের বলেন, দেশের বিচার ব্যবস্থার উপর আমরা সম্পূর্ণ আস্থাশীল। দেশের আইনের মাধ্যমেই সঠিক বিচার পাবেন অনুব্রত। আমাদের দেশের বিচারপতিরা আইনের বিষয়ে যথেষ্ট দক্ষ। তাঁরা কোনও ভুল করতে পারেন না।

একটা সময় দেশের সমস্ত বিরোধী দলের নেতাদের নিয়ে গিয়ে একটা জেলে আটকে রাখা হয়েছিল। সে সময়ও দমন-পীড়নের পথ নিয়েছিল তৎকালীন কেন্দ্রীয় সরকার। ফলস্বরূপ দেখা গিয়েছিল মানুষের ভোটে সেই সরকারকেও ক্ষমতা থেকে সরে যেতে হয়েছিল। দমন পীড়ন চালিয়ে এদেশে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যায় না। নাম না করে ইন্দিরা জমানার কথা স্মরণ করিয়ে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে তোপ দাগলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

প্রসঙ্গত, এদিন সকালে আসানসোল জেল থেকে অনুব্রতকে নিয়ে কলকাতায় রওনা দেয় পুলিশ। তার আগে বর্ধমানের শক্তিগড়ে কনভয় থামিয়ে প্রাতরাশ সারেন জেলবন্দি তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত। এর পর জোকা ইএসআই হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা চলে তাঁর। সেখান থেকে ফিট সার্টিফিকেট নিয়ে ইডি মঙ্গলবারই তাঁকে দিল্লিতে নিয়ে যাবে।


You might also like!