kolkata

3 years ago

Partha Chatterjee : দুর্নীতির সব দায়িত্ব বোর্ডের ঘাড়ে দিয়ে দায় এড়ালেন পার্থ

Partha Chatterjee
Partha Chatterjee

 

কলকাতা, ১৬ মার্চঃ  ফের নিজেকে নির্থোষ বলে দাবী রলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি আবারও নিয়োগ দুর্নীতিতে নিজের ভূমিকার কথা অস্বীকার করলেন।

বৃহস্পতিবার বিশেষ সিবিআই আদালত চত্বরে পরিচিত মহলে পার্থবাবু বলেন, “আমি নিয়োগকর্তা নই, আমি মন্ত্রী ছিলাম। আমি বেআইনি কাজকে সমর্থন করি না, করব না।” পর্ষদ নিজের আইনে চলে বলেও দাবি করেন তিনি। পর্ষদ বলতে তিনি স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে বোঝাতে চেয়েছেন বলেই মনে করা হচ্ছে।

গত ২ মার্চ আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পার্থবাবু-সহ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ১৩ জনের শুনানি ছিল। শুনানিতে সশরীরে হাজিরা দেন পার্থবাবু। তিনি দাবি করেছিলেন, স্কুল সার্ভিস কমিশন হোক বা প্রাথমিক শিক্ষা পর্ষদ— সবই স্বশাসিত সংস্থা। নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে মন্ত্রীর কোনও ক্ষমতা নেই।

তিনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন, সেই সময়কালে রাজ্যে স্কুলে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। সিবিআই সেই অভিযোগের তদন্ত করছে। একইসঙ্গে নিয়োগে আর্থিক দুর্নীতির তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। স্কুলে একটি নিয়োগের ক্ষেত্রে আদালত দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যৌথ ভাবে তদন্তদের নির্দেশও দিয়েছে। ইডির হাতে গত বছর গ্রেফতার হয়েছিলেন পার্থবাবু। আগের দিন তিনি স্কুলে নিয়োগ প্রসঙ্গে বলেন, ‘‘নিয়োগ সংস্থা এসএসসি বা প্রাথমিক শিক্ষা পর্ষদ— সবটাই স্বাধীন বোর্ড। মন্ত্রী এখানে তো নিয়োগকর্তা নন।’’


You might also like!