kolkata

3 years ago

NRS Hospital : এনআরএস হাসপাতালের সামনে রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবক, পরে মৃত্যু! তদন্তে পুলিশ

nrs hospital mystorious death today at kolkata
nrs hospital mystorious death today at kolkata

 

কলকাতা, ১৬ মার্চ : বৃহস্পতিবার সাত সকালেই চাঞ্চল্য ছড়াল এনআরএস হাসপাতাল সংলগ্ন রাস্তায়। রাস্তায় পড়ে কাতরাচ্ছিলেন এক যুবক। সারা শরীরে একাধিক ক্ষত তার। আহত যুবককে উদ্ধার করে ভর্তি করার চেষ্টা হলেও এনআরএস হাসপাতালেই মৃত্যু হয় ওই যুবকের। বৃহস্পতিবার হঠাৎই এনআরএস হাসপাতালের সামনে হইচই শুরু হয়। হাসপাতালের সামনেই পড়ে কাতরাচ্ছিলেন এক যুবক। হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসতেই তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু, মৃত্যু হয় ওই যুবকের।

পুলিশ সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম শেখ নৌশাদ আলি। তাকে যখন উদ্ধার করা হয় দেখা যায় ওই যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন। তদন্ত করে পুলিশ জানতে পেরেছে, ওই যুবক তার এলাকার কৃষ্ণা নামে এক যুবকের সঙ্গে নেশা করত। বুধবার গভীর রাতে কৃষ্ণা তাকে নেশা করার জন্য জোর দিচ্ছিলেন। কিন্তু নেশা করতে রাজি না হওয়ায় আচমকাই ছুরি বার করে অতর্কিতে হামলা চালাতে শুরু করে কৃষ্ণা। কৃষ্ণা নামে ওই যুবকের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।

You might also like!