kolkata

3 years ago

Nawsad Siddique : ৪০ দিনের মাথায় জামিন পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি

Naushad Siddiqui
Naushad Siddiqui

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অবশেষে ৪০ দিনের মাথায় কলকাতা হাই কোর্টের নির্দেশে জামিন পেলেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর প্রধান তথা রাজ্যের বিধায়ক নওশাদ সিদ্দিকি। সাথে জামিন পেলেন নওশাদের সঙ্গে গ্রেফতার হওয়া আরও ৬৩ জন।গত ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি ঘিরে বিক্ষোভের জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আইএসএফ কর্মীদের। পুলিশের হাতে গ্রেফতার হন নওশাদ-সহ আইএসএফের বহু কর্মী-সমর্থক। তার পর থেকে তাঁরা জেলেই ছিলেন।

নওশাদদের গ্রেফতারি নিয়ে প্রথম থেকেই প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসছেন আইএসএফ সমর্থকেরা। এই গ্রেফতারি নিয়ে সরব হয়েছিল বামেরাও। গ্রেফতারি প্রসঙ্গে নওশাদও বলেছিলেন, ‘‘যা চলছে, তা হেনস্থা ছাড়া আর কিছুই নয়। তবে এই হেনস্থা করে নওশাদ সিদ্দিকির আইএসএফকে বা বাংলার বঞ্চিত মানুষকে আটকাতে পারবে না।’’ এমনকি, রাজ্য সরকারের বিরুদ্ধে আইএসএফের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি।

উল্লেখ্য, রাস্তা বন্ধ করার অপরাধে ভাঙড়ের বিধায়ক-সহ ৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁরা পুলিশ হেফাজতে রয়েছেন জেনে বিস্ময় প্রকাশ করেছিল কলকাতা হাই কোর্টও।বুধবারও এই মামলা উচ্চ আদালতে উঠলে ধর্মতলার ঘটনায় নওশাদদের ভূমিকা প্রমাণ করা যাবে কি না তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি।


You might also like!