kolkata

3 years ago

Firhad Hakim: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা মেয়রের, প্রশ্নের মুখেও পড়লেন ফিরহাদ

Fihad Hakim
Fihad Hakim

 

কলকাতা, ১৪ মার্চ : উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতার চেতলা গার্লস স্কুলের সামনে মঙ্গলবার সকালে পরীক্ষার্থীদের তিনি শুভেচ্ছা জানান। পরীক্ষার্থীদের হাতে পেন, জলের বোতল তুলে দেন মেয়র।

এদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানাতে গিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশ্নের মুখে পড়লেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মঙ্গলবার চেতলায় নিজের পাড়ায় ৮২ নম্বর ওয়ার্ডের একটি স্কুলে পরীক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ। সেই সময়েই তাঁকে রাজ্যে শিক্ষক নিয়োগ এবং পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। জবাবে মন্ত্রী বলেন, ‘‘আমি জানি না ঠিক কী হয়েছে! সত্যি সত্যিই যদি টাকা নিয়ে চাকরি হয়, তা হলে এটা আমাদের কাছে লজ্জার।’’

মন্ত্রিসভার প্রাক্তন সহকর্মী তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে আক্ষেপ ধরা পড়ে ফিরহাদের কণ্ঠে। পার্থ গ্রেফতার হওয়ার পরে বিস্মিত ফিরহাদ বলেছিলেন, ‘‘এই পার্থ’দাকে আমি চিনতাম না!’’ মঙ্গলবার তিনি আবার বলেন, ‘‘সত্যি সত্যিই এই পার্থ’দাকে আমি চিনি না। এই পার্থ’দা আমার কাছে নতুন। বহু বছর আমি আর পার্থ’দা একসঙ্গে রাজনীতি করেছি। এটা কোনও দিন স্বপ্নেও ভাবতে পারিনি যে, কেউ টাকা নিয়ে চাকরি দিতে পারে!’’


You might also like!