
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে একের পর এক দুঁধে রাজনৈতিক পদক্ষেপ নিচ্ছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ভোটের আগে তাই রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল আনলেন তিনি। সংখ্যালঘু উন্নয়ন দফতরের দায়িত্ব থেকে গোলাম রব্বানিকে অব্যাহতি দিয়ে এই দফতরের ও গুরু ভার নিজের কাধেঁ তুলে নিলেন মমতা বন্ধ্যোপাধ্যায়।
সূত্রের খবর, গোলাম রব্বানির কাজে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। দফতরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকছেন তাজমুল হোসেন। উল্লেখ্য, আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যু এবং সম্প্রতি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গ্রেফতারির প্রতিবাদে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের একাংশের মনে চাপা অসন্তোষ দানা বাধঁতে শুরু করেছে।যদিও শাসক শিবির এমন কথায় কান দিতে নারাজ। তাদের মতে সমস্ত সম্প্রদায়ের মানিষের কাছেই তাদের গ্রহনযোগ্যতা আগের মৎই রয়েছে।
পঞ্চায়েত ভোটের আগে তবে হঠাৎ ই সংখ্যালঘু উন্নয়ন দফতরের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেওয়া যে যথেষ্ট তাৎপর্য পূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।
